প্রকাশিত: Mon, May 1, 2023 9:58 AM আপডেট: Thu, Aug 6, 2026 4:58 AM
বঙ্গবন্ধুর জন্মদিনে পতাকা উত্তোলন বাধ্যতামূলক, ফ্ল্যাগ রুলস সংশোধন
এ্যানি আক্তার: এখন থেকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে উড়বে জাতীয় পতাকা। ওই দিনটিতে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করে সম্প্রতি ‘জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২’ সংশোধন করেছে সরকার। বাংলা ট্রিবিউন
সরকারের মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা পতাকাবিধির সংশোধনী ২৬ এপ্রিল গেজেট আকারে প্রকাশিত হয়।
এর ফলে বঙ্গবন্ধুর জন্মদিনে পতাকা উত্তোলনের বিষয়টি ৪৮ বছর পর আবারও আইনি কাঠামোয় এলো। অবশ্য সরকার গত তিন বছর ধরে পতাকা রুলের বিধান মতে নির্বাহী আদেশে বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়ে আসছে।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা-সংক্রান্ত বিধিমালা জারি করা হয়। ওই বিধিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ, স্বাধীনতা দিবস ২৬ মার্চ, বিজয় দিবস ১৬ ডিসেম্বর এবং সরকার ঘোষিত অন্য যেকোনও দিবসে, সরকার প্রজ্ঞাপিত অন্য যেকোনও দিবসে বাংলাদেশের সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রাঙ্গণে এবং কনসুলার কেন্দ্রগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক বিষয় ছিল। তবে, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ১৯৭৬ সালের ১০ আগস্ট জাতীয় পতাকা বিধিমালায় এক সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী